নারায়ণগঞ্জের বন্দর উপজেলার উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ তারের সঙ্গে জড়িয়ে ইমরান হোসেন (১৫) নামের স্কুলছাত্র মারা গেছে। শুক্রবার সন্ধ্যায় বন্দরের একরামপুর ইস্পাহানি বাজারে এ ঘটনা ঘটে।
ইমরান একরামপুর ইস্পাহানি বাজার এলাকার সালাম মিয়ার বাড়ির ভাড়াটিয়া সেলিম মিয়ার ছেলে। সে শহরের গণবিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র।
নিহতের পরিবারের সদস্যরা জানান,শুক্রবার সন্ধ্যায় দ্বিতীয় তলা বাড়ির ছাদে ওঠে ইমরান। এ সময় ছাদের উত্তর পাশে ঘেঁষে থাকা বিদ্যুতের উচ্চ ক্ষমতাসম্পন্ন তারে জড়িয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায় সে।
[b]ঢাকা, ৩ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শ্রেণীহীন
নারায়ণগঞ্জে স্কুলছাত্রের মৃত্যু
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ তারের সঙ্গে জড়িয়ে ইমরান হোসেন (১৫) নামের স্কুলছাত্র মারা গেছে। শুক্রবার সন্ধ্যায় বন্দরের একরামপুর ইস্পাহানি বাজারে এ ঘটনা ঘটে





