[b]ঢাকা:[/b] বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন ঢাকায় নিযুক্ত বৃটিশ হাইকমিশনার রবার্ট গিবসন।
খালেদা জিয়ার প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানান, আজ বুধবার রাত সাড়ে ৭টায় খালেদা জিয়ার গুলশানের বাসায় এ বৈঠক হবে।
নির্বাচনের আগেও খালেদা জিয়ার সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেছিলেন রবার্ট গিবসন।
এছাড়া, গতকাল মঙ্গলবার রাতে খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার হিডেন ক্রডেন।
শ্রেণীহীন
রাতে খালেদার সঙ্গে বৃটিশ হাইকমিশনারের বৈঠক
বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন ঢাকায় নিযুক্ত বৃটিশ হাইকমিশনার রবার্ট গিবসন





