[b]চাপাইনবাবগঞ্জ:[/b] সরকার ও বিরোধীদলীয় জোটের বিপরীতমুখী অবস্থানের কারণে দেশব্যাপী ছড়িয়ে পড়েছে সহিংসতা। এমন পরিস্থিতিতে চাপাইনবাবগঞ্জের ভোলাহাটের রাজনৈতিক দলগুলো সমঝোতার এক ব্যতিক্রম সিদ্ধান্ত নিয়েছে।
জেলার দলদলী ইউপি চেয়ারম্যানের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকালে নেকজান বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলার রাজনৈতিক দলগুলোর নেতাদের নিয়ে আয়োজিত এক আলোচনায় সভা হয়। সেখানে আওয়ামী লীগ,বিএনপি ও জামায়াতসহ রাজনৈতিক দলগুলো রাজনৈতিক সহিংসতা না করার প্রতিশ্রুতি ঘোষণা করে।
ভোলাহাট উপজেলায় দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ,বিএনপি ও জামায়াতের মধ্যে রাজনৈতিক কর্মসূচিতে প্রতিহিংসা হানাহানির ঘটনা ঘটে আসছিল। এ দীর্ঘ দিন ধরেই মারামারি,ভাংচুর, বাড়িঘর-দোকানপাট জ্বালাও-পোড়াও,রাস্তায় ব্যরিকেড,ফায়ার সার্ভিসের গাড়ি পোড়ানোর মতো ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে কলেজ পড়ুয়া আব্দুর রহমান নামে এক যুবক।
আলোচনায় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গাফফার মুকুল,বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক চুটু ও জামায়াতের ভারপ্রাপ্ত আমীর তৌহিদুল ইসলাম। এছাড়া তিন দলেরই বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গাফফার জানান,উপস্থিত সকল দলের নেতাকর্মীদের মাঝে উন্মুক্ত আলাপ-আলোচনা মাধ্যমে একমত হয়েছি এবং সেটা আগামী বৃহস্পতিবার ফের আলোচনার মাধ্যমে লিখিত আকারে চূড়ান্ত হবে। বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক চুটু বলেন, আমাদের নেতাকর্মীদের মাঝে আলোচনা করে শান্তিপূর্ণভাবে শৃংখলা বজায় রেখে কর্মসূচি চালাতে চাই। সহিংস ঘটনার পূনরাবৃত্তি যেন না ঘটে সে আলোকে অঙ্গিকারাবদ্ধ হয়ে আগামী বৃহস্পতিবার আবারও সভা করবো।
এ বিষয়ে জামায়াতের ভারপ্রাপ্ত আমীর তৌহিদুল ইসলাম বলেন, আমাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে। আমার নেতাকর্মীরা রাতের বেলায় বাড়ীতে ঘুমাতে পারেনা, তারা এদিক সেদিক পালিয়ে বেড়াচ্ছে এ ধরনের হয়রানি না করে আইনী প্রক্রিয়ায় যেন যথাযথ ব্যবস্থা নেয়ার দাবি করা হয়েছে আজকের আলোচনায়। আগামী বৃহস্পতিবার সকল বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
শ্রেণীহীন
শান্তির জন্য ব্যতিক্রম সমঝোতা
চাপাইনবাবগঞ্জ: সরকার ও বিরোধীদলীয় জোটের বিপরীতমুখী অবস্থানের কারণে দেশব্যাপী ছড়িয়ে পড়েছে সহিংসতা। এমন পরিস্থিতিতে চাপাইনবাবগঞ্জের ভোলাহাটের রাজনৈতিক দলগুলো সমঝোতার এক ব্যতিক্রম সিদ্ধান্ত নিয়েছে।





