[b]জয়পুরহাট:[/b] জয়পুরহাটের পাঁচবিবিতে সোমবার ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল ডেকেছে স্থানীয় ১৮-দলীয় জোট।
উপজেলা বিএনপির সভাপতি ও ১৮-দলের আহ্বায়ক আব্দুল গফুর মন্ডলের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এ হরতাল ডাকা হয়েছে।
রোববার সন্ধ্যায় হরতালের সমর্থনে পাঁচবিবিতে বিক্ষোভ মিছিল শেষে পাঁচবিবি উপজেলা সদরের চাউলহাটি মোড়ে আয়োজিত সমাবেশে উপজেলা ১৮ দলর নেতৃবৃন্দ এ ঘোষণা দেন।
সমাবেশে বিএনপি-জামায়াত ছাড়াও  ছাত্রশিবির, উপজেলা যুব ও ছাত্রদল নেতারা উপস্থিত ছিলেন।
সম্প্রতি পাঁচবিবিতে আওয়ামী লীগ অফিস ও আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর ভাঙচুর-অগ্নিসংযোগ এবং ছাত্রলীগ কর্মীর পায়ের রগ কেটে দেওয়ার ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর মন্ডলকে প্রধান আসামি করে রোববার পাঁচবিবি থানায় মামলা দায়ের করা হয়।