নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অজ্ঞাতপরিচয় এক নারীর গলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার তারাব পৌরসভার রূপসী কাহিনা এলাকায় একটি ময়লার ট্যাংকি থেকে সোমবার দুপুরে মৃতদেহটি উদ্ধার করা হয়।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজ মল্লিক বলেন,গত কয়েকদিন ধরেই রূপসী কাহিনা এলাকায় বাতাসে দুর্গন্ধ পাওয়া যাচ্ছিল। সোমবার দুপুরে স্থানীয়দের সন্দেহ হলে রাস্তার উপরে থাকা ময়লার ট্যাংকির মুখ খুলে এক নারীর গলিত মৃতদেহ দেখতে পাওয়া যায়। স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।
এসআই মফিজ বলেন,ধারণা করা হচ্ছে ২০ থেকে ২৫ দিন আগে ওই নারীকে হত্যার পর ময়লার ট্যাংকির ভেতরে ফেলে রাখা হয়। তবে মৃতদেহটি একজন নারীর বোঝা গেলেও তার বয়স বোঝা যাচ্ছে না।
মৃতদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এসআই মফিজ।
[b]ঢাকা, ৫ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
শ্রেণীহীন
নারায়ণগঞ্জে নারীর গলিত মৃতদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অজ্ঞাতপরিচয় এক নারীর গলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার তারাব পৌরসভার রূপসী কাহিনা এলাকায় একটি ময়লার ট্যাংকি থেকে সোমবার দুপুরে মৃতদেহটি উদ্ধার করা হয়





