[b]মিশর: [/b]খসড়া সংবিধানের জন্য সহিংসতার মধ্য দিয়ে মিশরে চলছে গণভোট। আজ বুধবার দেশটির স্থানীয় সময় নয়টায় দ্বিতীয় দিনের মতো ভোট গ্রহণ চলছে।

নির্বাচনের প্রথম দিন মঙ্গলবার সরকারি বাহিনীর সঙ্গে ভোট বিরোধীদের সহিংসতায় ১১ জন নিহত ও কমপক্ষে ২৮ জন আহত হয়েছেন।

মিশরের স্বাস্থ্যমন্ত্রী প্রথমদিনের ভোটগ্রহণ শেষে হতাহতের এই চিত্র তুলে ধরেন। আজ বুধবারও চলবে দু’দিনব্যাপী ৭২ ঘণ্টার এ ভোটগ্রহণ।

দেশটির প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট মুরসিকে উৎখাতের বিষয়টির বৈধতা পাওয়ার জন্য এই গণভোটের আয়োজন করা হয়।

বিবিসি জানিয়েছে, ভোট চলাকালে দেশটিতে ২ লাখ পুলিশ সদস্য এবং এক লাখ ৬০ হাজার সেনা সসদ্য সারা দেশে মোতায়েন করা হয়েছে।

আল-জাজিরা জানিয়েছে, মঙ্গলবার কায়রোর ইমবাবা আদালত চত্বরের পাশের একটি ভোট কেন্দ্র চালুর কিছুক্ষণ আগেই একটি বোমা বিস্ফোরণ হয়। যদিও এ হামলায় কেউ হতাহত হয়নি। ভোট কেন্দ্রে সহিংসতার আশঙ্কায় কায়রোর অত্যন্ত ছয়টি ভোট কেন্দ্র ছিল ভোটার শূন্য।