ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার সুলতানা মঞ্জিল এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ যুবকের মৃত্যু হয়েছে। একজনের নাম রনি, অন্যজনের পরিচয় জানা যায়নি। তাদের বাড়ি মিরসরাইয়ের আবু তোরাব এলাকায়।
শনিবার রাত পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান বলেন, ‘একটি মোটরসাইকেলে করে দুই যুবক চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। এসময় পেছন থেকে তাদের মোটরসাইকেলটিকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
[b]ঢাকা, ২৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]