চট্টগ্রাম নগর বিএনপি সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাধারণ সম্পাদক ড: শাহাদাত হোসেনসহ ৩৫ জন শীর্ষ নেতাদের আদালতে আত্মসমর্পণ করেছে, পরে আদালত তাদের ৩ মামলায় জামিন মঞ্জুর করেন।
চট্টগ্রামে বিএনপি জোটের আন্দোলনের সময় বিভিন্ন নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মহানগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী ও নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাতসহ অন্তত ৩৫ জন নেতাকর্মী ৪টি পৃথক মামলায় জামিন পেয়েছে।
চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট নূরুল আলম ভূইয়া ও মশিউর রহমানের আদালত এসব জামিন মঞ্জুর করেন। এর মধ্যে আমির খসরু মাহমুদ চৌধুরী ৪টি মামলার ৩টিতে এবং ডা. শাহাদাত ৩টি মামলায় জামিন পেয়েছেন বলে আদালত সূত্রে জানা গেছে। এর মধ্যে কোতোয়ালী থানায় একটি মামলায় আমির খসরু মাহমুদ চৌধুরী ও ডা. শাহাদাতকে আগামী ১৬ ফেব্রয়ারি আদালতে হাজির হতে নির্দেশ দেন।
আসামি পক্ষের আইনজীবী এস কিউ এম নূরুল ইসলাম জানান, ১০ম জাতীয় সংসদ নির্বাচনের আগে বিরোধী দলের আন্দোলন চলাকালে গাড়ি ভাঙচুর, গাড়িতে আগুন দেয়ার অভিযোগে নগরীর কোতোয়ালী, চকবাজার, আকবরশাহ থানায় এসব মামলা দায়ের করা হলে নেতৃবৃন্দ এসব মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান। আজ নিম্ন আদালতে তারা হাজির হয়ে পূণঃজামিন পেয়েছেন।
চট্টগ্রাম,১৩ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ
চট্টগ্রামে বিএনপির নেতাদের আদালতে আত্মসমর্পণ, ৩মামলায় জামিন
চট্টগ্রাম নগর বিএনপি সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাধারণ সম্পাদক ড: শাহাদাত হোসেনসহ ৩৫ জন শীর্ষ নেতাদের আদালতে আত্মসমর্পণ করেছে, পরে আদালত তাদের ৩ মামলায় জামিন মঞ্জুর করেন। চট্টগ্রামে বিএনপি জোটের আন্দোলনের সময় বিভিন্ন নাশকতার অভিযোগে
জামিনে মুক্তি পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে করা মামলায় জামায়াত নেতা ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
সালমান শাহ হত্যা মামলা এবারও জামিন পেলেন না ডন
সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার খল অভিনেতা ডনের জামিন আবেদন ফের নামঞ্জুর করেছেন আদালত। আজ ২৯ অক্টোবর শুনানি শেষে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ তাওহীদা আক্তারের আদালত এ আদেশ দেন।
মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে করা মামলায় সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন আবেদন
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলির সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা দেওয়া এবং দায়িত্বরত এক নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান জামিন আবেদন করেছেন।
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর পাঁচ দিনের মাথায় জামিন পেলেন মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন
রাজধানীর ইসিবি চত্বরে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তারের ৫ দিনের মাথায় জামিন পেয়েছেন মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরী।
















