রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার মিগীবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। এ ঘটনায় পাটের গুদামসহ ১০টি দোকান ভস্মিভুত হয়েছে।
রাজবাড়ীর পাংশা ও কুষ্টিয়ার খোকসা ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ভোর ৫টা পর্যন্ত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।
স্থানীয় তমিজ উদ্দীনের চায়ের দোকানে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানান রাজবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা রাজ কুমার শাহা।
তিনি আরো বলেন,  ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঁচ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুনে প্রায় ৬০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া প্রায় দুই কোটি টাকার মালামাল অক্ষত উদ্ধার কারা সম্ভব হয়েছে।
রাজবাড়ী,১৯মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ