গাজীপুরের টঙ্গীর ভরান এলাকার বস্তি থেকে ৬৪ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে র‌্যাব ও পুলিশের যৌথবাহিনী।
বুধবার ভোররাতে দুইজনকে আটকের পর দুপুরের দিকে টঙ্গী থানায় সোপর্দ করে র‌্যাব।
আটকরা হলেন, স্বপ্না আক্তার  ও আলমগীর শেখ । তাদের বাড়ি জামালপুর জেলার ইসলামপুরে।
পুলিশ জানায়, টঙ্গীর ভরান মাজার বস্তিতে ভাড়ায় থেকে আসামিরা মাদকের ব্যবসা করতেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-পুলিশের একটি যৌথবাহিনী অভিযান চালায়। অভিযানকালে বস্তায় ভর্তি ৬৪ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়।  
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ২৬ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]