ঢাকা: সংখ্যাগিরষ্ঠ দলের নেতা হিসেবে নতুন সরকার গঠন করতে শেখ হাসিনাকে আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ অ্যাডভোকেট।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, এসময় শেখ হাসিনা আওয়ামী লীগের সংসদীয় দলের প্রধান নির্বাচিত হয়েছেন বলে জানালে রাষ্ট্রপতি তাকে অভিনন্দন জানান।
এর আগে সন্ধ্যা সোয়া ৬টার দিকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে যান। সোয়া ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি বঙ্গভবন থেকে বেরিয়ে আসেন।
জানা গেছে, রাষ্ট্রপতিকে নতুন সরকার গঠনে ব্যবস্থা নেয়ার কথা জানাতে প্রধানমন্ত্রী বঙ্গভবনে যান।
দলীয় সূত্র জানায়, নিয়মানুযায়ী সংসদীয় দলের নেতা নির্বাচনের বিষয়টি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে জানাবেন। এছাড়া নতুন মন্ত্রিপরিষদের সদস্যদের তালিকা জমা দেবেন।
শ্রেণীহীন
নতুন সরকার গঠন করতে হাসিনাকে রাষ্ট্রপতির আহ্বান
ঢাকা: সংখ্যাগিরষ্ঠ দলের নেতা হিসেবে নতুন সরকার গঠন করতে শেখ হাসিনাকে আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ অ্যাডভোকেট। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানিয়েছেন।





