পরিবেশের ছাড়পত্র ও ডিসি অফিসের লাইসেন্স না থাকায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৫ ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।
সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দেড়টা পর্যন্ত এই মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন ১৯৮৯-এর অধীনে অভিযান পরিচালনা করে চুনারুঘাটের শামস ব্রিক, রউফ ব্রিক, উমর শরীফ ব্রিক, অন্তর ব্রিক ও আধুরী ব্রিকফিল্ড-এর কোন লাইসেন্স ও পরিবেশের ছাড়পত্র পাওয়া যায়নি। এই অপরাধে প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, সিলেটের পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক, মোস্তাফিজুর রহমান, পেরেশকার মেহের আলী ও এসআই জাহিদের নেতৃত্বে চুনারুঘাট থানার একদল পুলিশ।
[b]ঢাকা, ৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]
শ্রেণীহীন
হবিগঞ্জে ৫ ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানা
পরিবেশের ছাড়পত্র ও ডিসি অফিসের লাইসেন্স না থাকায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৫ ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দেড়টা পর্যন্ত এই মোবাইল কোর্ট





