আজ ১১ এপ্রিল ভূজপুর ট্র্যাজেডির এক বছর পূর্ণ হয়েছে। গত বছর আজকের এ দিনে ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার কাজিরহাটে জামায়াতের হরতালের দিন আ’লীগের হরতাল বিরোধী মিছিলে দুর্বৃত্তের হামলায় তিনজন নিহত দুই শতাধিক আহত ও কয়েকশ গাড়ি জ্বালিয়ে দিওয়া হয়েছিল। ঘটনায় আহতদের মধ্যে প্রায় বিশজন নেতা এখন পঙ্গত্ব জীবন পার করছেন।
হেলাল উদ্দিন পেয়ারু (২৪) নামক এক যুবলীগ নেতা এখনো ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
সেদিনের ঘটনায় নিহত ফারুক ইকবাল বিপুল, রুবেল ও ফোরকানের পরিবার এখনো স্বজন হারানোর বেদনায় কাতর। তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হারিয়ে পরিবারগুলো অসহায় দারিদ্রতার সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে চলেছেন।
ঘটনায় নিহত যুবলীগ নেতা ফারুক ইকবাল বিপুলের স্ত্রী নিশু বলেন, ‘ঘটনার পর পর নেতারা আমাদের খোঁজ নিতেন । এখন অনেকে আমাদের ভুলে গেছেন। এটিএম পেয়ারুল ইসলামের সহযোগিতায় একবার ১ লক্ষ টাকা পেয়েছিলাম প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে আর কোন প্রকার সহযোগিতা পাচ্ছিনা। দুই অবুঝ শিশুকে নিয়ে বাপের বাড়িতে কষ্টে জীবন পার করছি।’
নিহত ফোরকানের বাবা এজাহার মিয়া বলেন,‘ আমার একমাত্র ছেলেকে হারিয়ে আমি এখন পথে বসেছি। ছেলের এমন করুন মুত্যুর কথা মনে পড়লে কষ্টে বুক ফেটে যাই । আমার ছেলেকে যারা নির্মমভাবে হত্যা করেছে আমি তাদের বিচার চাই।’
ভয়াবহ এ ঘটনায় নিহত তিনটি জনের পরিবার পক্ষ হয়ে ভুজপুর থানায় তিনটি মামলা দায়ের করেছিলেন।
এছাড়া ফায়ার সার্ভিসের গাড়ি পোড়ানোর ঘটনায় একটি এবং পুলিশের উপর হামলা ও কর্তব্যকাজে বাধাদানের ঘটনায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়। মামলার এজাহারভুক্ত মোট ১৮৮ জনকে গ্রেপ্তার করা হয়। তবে, মামলার এক বছর পূর্ণ হলেও এখনো পর্যন্ত অভিযোগপত্র দাখিল করতে পারেনি পুলিশ।
অভিযোগপত্র দাখিল না করলেও ঘটনায় মোট পাঁচটি মামলার সবক’টির অভিযোগপত্র চুড়ান্ত করা হয়েছে বলে দাবী করেন পুলিশ। মামলার এজাহারভূক্ত মোট আসামি ৪৭২ জন উল্লেখ করা হলেও চুড়ান্ত অভিযোগে বাদ পড়েছে ২২২ জন । অর্থাৎ ২৫০ জনকে মূল আসামি চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে হামলার পরিকল্পনাকারী হিসেবে উপজেলা জামায়াতের আমির হাবিবুর রহমানকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া ভূজপুর ইউনিয়নের চেয়ারম্যান জামায়াত সমর্থক শফিউল আলম নূরীসহ দশ জনকে চিহ্নিত করে প্রতিবেদনটি চুড়ান্ত করা হয়।
ভূজপুর থানার ওসি মো.কবির হোসেন বলেন,‘ যেহেতেু এটি আলোচিত বড় ঘটনা সেহেতু এর অভিযোগপত্র দাখিল করতে সময় একটি বেশি প্রয়োজন হচ্ছে। আশা করি খুব শীঘ্রই দাখিল করা সম্ভব হবে।’
সেদিনের আ‘লীগের মিছিলে নেতেৃত্ব দেওয়া আ’লীগ নেতা এটিএম পেয়ারুল ইসলাম বলেন,‘ সেদিনের ঘটনায় নিহতদের স্বরণে দলের পক্ষ থেকে আজ (১১ এপ্রিল) কোরআন খতম, কবর জিয়ারত ও মিলাদ মাহফিল করা হবে। এছাড়া আগামী ১৯ তারিখ ভূজপুরের সেদিনের ঘটনাস্থলে তাদের স্বরণে বিশাল জনসভা করা হবে।’
[b]চট্টগ্রাম, ১১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
ভূজপুর ট্র্যাজেডির এক বছর
আজ ১১ এপ্রিল ভূজপুর ট্র্যাজেডির এক বছর পূর্ণ হয়েছে। গত বছর আজকের এ দিনে ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার কাজিরহাটে জামায়াতের হরতালের দিন আ’লীগের হরতাল বিরোধী মিছিলে দুর্বৃত্তের হামলায় তিনজন নিহত দুই শতাধিক আহত ও কয়েকশ গাড়ি জ্বালিয়ে দিওয়া হয়েছিল





