একতরফা প্রহসনের নির্বাচন বাতিল ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে লাগাতার অবরোধের পাশাপাশি শুরু হয়েছে ৪৮ ঘণ্টার হরতাল। সকাল থেকেই হরতালের সমর্থনে দেশের বিভিন্ন জায়গায় মিছিল করেছে ১৮ দলের নেতাকর্মীরা। তবে পিকেটিংয়ের কোন ঘটনা ঘটেনি। এছাড়া বড় ধরনের কোন নাশকতার খবর পাওয়া যায়নি।
এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে অন্যান্য হরতালের মতো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে। র্যাব, পুলিশের পাশাপাশি সেনাবহিনীও স্টাইকিং ফোর্স হিসেবে অবস্থান করছে। তবে রাজধানীর আগারগাঁও থেকে পুলিশ অভিযান চালিয়ে ৬২টি পেট্রল বোমাসহ দুইজনকে আটক করেছে। এছাড়া রাজধানীতে অল্প সংখ্যক হালকা যান চলাচল করলেও গণপরিবহনের সংখ্যা খুবই কম। ভোর থেকে সড়ক-মহাসড়কগুলোতে মালবাহী ট্রাক ছাড়া দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি। রাজধানীর প্রধান তিন টার্মিনাল মহাখালী, সায়েদাবাদ ও গাবতলী থেকে দূরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি। তবে কমলাপুর ও সদরঘাট লঞ্চঘাট থেকে অল্প কিছু ট্রেন ও লঞ্চ ছেড়ে গেছে। উল্লেখ, নতুন বছরে এ নিয়ে দ্বিতীয় বারের মতো হরতাল দিলো বিএনপি নেতৃত্বাধীন ১৮দলীয় জোট। এর আগে ১ জানুয়ারি থেকে লাগাতার অবরোধের পাশাপাশি ৪ ও ৫ জানুয়ারি টানা ৪৮ ঘণ্টা হরতাল দিয়েছিলো। রোববার বিকেল সাড়ে ৫টায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এম ওসমান ফারুক তার নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
রাজধানীতে ৬৫টি পেট্রল বোমা উদ্ধার
একতরফা প্রহসনের নির্বাচন বাতিল ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে লাগাতার অবরোধের পাশাপাশি শুরু হয়েছে ৪৮ ঘণ্টার হরতাল। সকাল থেকেই হরতালের সমর্থনে দেশের বিভিন্ন জায়গায় মিছিল করেছে ১৮ দলের নেতাকর্মীরা।
এনইসির উদ্বেগ ও নিন্দা আমার দেশ-এর প্রেসে বোমা নিক্ষেপ
আমার দেশ-এর প্রেস লক্ষ্য করে বোমা নিক্ষেপ এবং রাস্তায় অবিস্ফোরিত বোমা উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি)।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়কে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি
বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাক ইউনিভার্সিটিতে বোমা হামলার হুমকি দিয়ে অজ্ঞাত একটি ই-মেইল পাঠানো হয়েছে।
চলছে নিষ্ক্রিয়ের কাজ পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার
রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠ ঘিরে রেখেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। সেখানে বিপুলসংখ্যক ককটেল ও পেট্রোল বোমা উদ্ধারের কথা জানিয়েছে সংস্থাটি। ঘটনাস্থলে পৌঁছে বোম্ব ডিসপোজাল ইউনিট বোম্ব নিষ্ক্রিয় কাজ শুরু করেছে।
ইসরাইলের কাছে রেকর্ড পরিমাণ ধ্বংসাত্মক বোমা বিক্রির পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
ইসরাইলকে ২ হাজার পাউন্ড ওজনের ৪০ হাজার শক্তিশালী বোমা বিক্রির পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। প্রায় ২ দশমিক ৮ বিলিয়ন ডলারের এই অস্ত্র প্যাকেজ সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় একক বোমা বিক্রির চুক্তি হতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। খবর এনডিটিভির।
কিমের কাছে ৫৭ পরমাণু বোমা রয়েছে: ট্রাম্প
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের কাছে ৫৭টি শক্তিশালী পরমাণু বোমা রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিমের হাতে এত বিপুল পরমাণু অস্ত্র থাকায় তার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেছেন তিনি।















