সাভারে বাসচাপায় আলামীন নামের এক পথচারী নিহত হয়েছেন।
বুধবার দুপুর দেড়টায় সাভারের বলিয়াপুর বাসস্ট্যান্ড এলাকার ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আলামীন সাভারের বলিয়াপুর এলাকার আক্কাস আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরের দিকে সাভারের বলিয়াপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে আলামিন রাস্তা পার হচ্ছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস আলামিনকে চাপা দিয়ে দ্রুত চলে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত. বলে ঘোষণা করেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।
[b]ঢাকা, ৫ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]