র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক মোখলেসুর রহমান বলেছেন, ধর্মীয় কাজের দোহাই দিয়ে কেউ নাশকতার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।এ ধরনের নাশকতা যেন কেউ না চালাতে না পারে সেজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
আজ বুধবার বিকেলে রাজধানীর উপকণ্ঠে টঙ্গীর তুরাগ তীরে তবলিগে জামাতের বিশ্ব ইজতেমার (প্রথম পর্বের) নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।
শুক্রবার থেকে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হবে।
নজরদারির বিষেয়ে মহাপরিচালক বলেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা মুসল্লিদের নিরাপত্তা ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে আসা মুসল্লিদের ওপর সর্বোচ্চ গোয়েন্দা নজরদারি রাখা হবে।মুসল্লিদের সবোর্চ্চ নিরাপত্তা দিতে টঙ্গীর তুরাগ তীর ইজতেমা ময়দানকে ঘিরে পাঁচ স্থরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া, সাদা পোশাকধারী র‌্যাব সদস্যরা সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি রাখবেন ইজতেমার ওপর।
ঢাকা, ২২ জানুয়ারি(টাইমনিউজবিডি.কম)// টিআই