চট্টগ্রামের জালালিহাট এলাকায় ট্রেনের ধাক্কায় হিউম্যান হলারের ৪ যাত্রী নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮ টায় নগরীর চাঁদগাঁও থানাধীন বাহির সিগন্যাল এলাকায় এ ঘটনা ঘটে। হলারের চালককে আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে যাত্রীবাহী হিউম্যান হলার নিয়ন্ত্রণ হারিয়ে চট্ট্রগ্রাম-দোহাজারি রুটের একটি চলন্ত ট্রেনের উপর উঠে গেলে ঘটনাস্থলে ৪ জন নিহত হন। চট্টগ্রাম রেলওয়ের কন্ট্রোল অফিস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
[b]চট্টগ্রাম, ১১ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]