চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় যুবলীগের ডাকা আধাবেলা হরতাল চলছে। উপজেলা নির্বাচনে ভোট কারচুপি করে জামায়াত সমর্থিত প্রার্থীকে জিতিয়ে দেওয়ার অভিযোগে মঙ্গলবার সকাল ৬টা থেকে এ হরতাল পালন শুরু হয়। হরতাল চলবে দুপুর ২টা পর্যন্ত।
এদিকে হরতাল সফল করার লক্ষ্যে সোমবার বিকেল সাড়ে ৫টায় দামুড়হুদা উপজেলা ডাকবাংলো থেকে ১৫ মার্চ উপজেলা নির্বাচনে হেরে যাওয়া প্রার্থী শহিদুল ইসলামের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলপরবর্তী সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ এখন ক্ষমতায়। আ র জামায়াত নির্বাচনে কারচুপি করে কী করে ক্ষমতায় আসে? তারা কীভাবে ক্ষমতার মসনদে বসে তা আমরা দেখব।
তারা নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমানকে প্রতিরোধ করার ঘোষণা দেন। সেই সঙ্গে বক্তারা দামুড়হুদা উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদুর রহমান ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম মিল্টনকে যেখানে দেখা যাবে সেখানেই আক্রমণ করার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন। এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ২৪ ঘণ্টার মধ্যে দামুড়হুদা থেকে চলে যাওয়ার হুমকি দেন তারা।
এ ঘটনার পর থেকেই দামুড়হুদা উপজেলা শহরে সেনাবাহিনী ও পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
[b]চুয়াডাঙ্গা,১৮মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ[/b]