তিন ঘণ্টা বন্ধ থাকার পর দেশের ব্যস্ততম দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট আবার চালু হয়েছে। শুরু হয়েছে ফেরিসহ সব ধরনের যানবাহন পারাপার।
ঝড়ো বাতাসের কারণে শুক্রবার রাত সাড়ে ৩টা থেকে সকাল সাড়ে ৬টা পর্যন্ত এই তিন ঘণ্টা ফেরি,লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল। এ কারণে দৌলতদিয়া ঘাটে আটকা পড়ে কয়েকশ যানবাহন।
দৌলতদিয়া ঘাটে কর্মরত বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান সাংবাদিকদেরে জানান, রাত সাড়ে ৩টায় কাল বৈশাখী ঝড় শুরু হলে নৌচলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। দুর্ঘটনা এড়াতে ফেরি,লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ । আবহাওয়া স্বাভাবিক হওয়ার পর ভোর সাড়ে ৬টায় ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয়।
[b]রাজবাড়ী, ৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
শ্রেণীহীন
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট আবার চালু
তিন ঘণ্টা বন্ধ থাকার পর দেশের ব্যস্ততম দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট আবার চালু হয়েছে। শুরু হয়েছে ফেরিসহ সব ধরনের যানবাহন পারাপার





