রোববার (১২ অক্টোবর) সকাল ৭টা ৪০ মিনিটে কুয়াশা কেটে গেলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ফেরি চলাচল পুনরায় চালু করে।

এর আগে ভোরে পদ্মা ও যমুনা নদীর অববাহিকায় ঘন কুয়াশা ছড়িয়ে পড়লে দুর্ঘটনা এড়াতে ভোর ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক আলিম দাইয়্যন জানান, “কুয়াশা কেটে যাওয়ার পর সকাল ৭টা ৪০ মিনিটে ফেরি চলাচল শুরু হয়েছে। বর্তমানে যাত্রী ও যানবাহন নির্বিঘ্নে পারাপার হচ্ছে।”

তিনি আরও জানান, বর্তমানে এই নৌরুটে ছোট-বড় ১২টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে।

এনএইচ