‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ অনুষ্ঠান ঘিরে জাতীয় প্যারেড গ্রাউন্ড লোকারণ্য হয়ে উঠছে। বুধবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ভোরেই মানুষ প্যারেড গ্রাউন্ডে যেতে শুরু করে।
অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আসা মানুষের মধ্যে শতাধিক মানুষের অসুস্থতার থবর পাওয়া গেছে। অসুস্থদের মধ্যে নারীদের সংখ্যা বেশি বলে জানা গেছে।
প্রচন্ড গরম, মানুষের চাপ ও পদদলিত হয়েই বেশি অসুস্থ হয়ে পড়ছেন এসকল মানুষ। তবে সেনাবাহিনীর তত্বাবধানে অসুস্থ হওয়া মানুষদের দ্রুত চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। জানা গেছে, অসুস্থ মানুষের জন্য তাৎক্ষনিক চিকিৎসা সেবা পেতে প্যারেড গ্রাউন্ডের ভিতরে ৮টি ও বাহিরে ৫ টি সেবা কেন্দ্র চালু করা হয়েছে। এসব সেবা কেন্দ্র থেকে প্রাথমিক অসুস্থদের প্রাথমিক সেবা দিচ্ছেন বাংলাদেশ সেনা বাহিনী।
জানা গেছে, ইতোমধ্যে যারা সমবেত হয়েছেন তাদেতর মধ্যে গার্মেন্টস কর্মী ও শিক্ষার্থীর সংখ্যা বেশি। এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীরাও সংগঠিত হয়ে প্যারেড গ্রাউন্ডে যাচ্ছেন।
নাগরিকদের অংশগ্রহণ হিসেব করার জন্য গেটে কাউন্টিং মেশিন বসানো হয়েছে। গেটগুলোতে মানুষের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। প্যারেড গ্রাউন্ডের চারপাশে মানুষের চাপ সামলাতে সেনাবাহিনীও হিমশিম খাচ্ছে।
উল্লেখ্য, সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গেয়ে বিশ্ব রেকর্ড গড়ার লক্ষ্যে সংস্কৃতি মন্তদ্রণালয় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ‘লাখো কণ্ঠে সোনারবাংলা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানটি তত্ত্বাবধান করছে সেনাবাহিনী। তিন লাখ লোকের জমায়েত ঘটানোর লক্ষ্য রয়েছে এ অনুষ্ঠানে।
বুধবার বেলা ১১টায় অনুষ্ঠিত হবে মূল পর্ব। লাখো কণ্ঠ গেয়ে উঠবে ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি। প্রবেশের সময় প্রত্যেককে একটি করে ব্যাগ দেয়া হবে। ব্যাগে জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত ও জাতীয় সঙ্গীত গাওয়ার নিয়মাবলী সংবলিত একটি কার্ড। থাকবে পানি, জুস ও স্যালাইন। রাখা হয়েছে পর্যাপ্ত টয়লেট ব্যবস্থাও। তাৎক্ষণিকভাবে কেউ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা দেয়ার প্রয়োজনীয় সব ব্যবস্থা থাকবে। এ ছাড়া মাঠ উত্তপ্ত হয়ে গেলে ওপর থেকে পানির শাওয়ার দেয়া হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
আইএসপিআর বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সকাল ১০ টার মধ্যে সকলকে প্রবেশ করতে হবে । ব্যাগ, দাহ্য পদার্থ, ছুরি, আগ্নেয়াস্ত্র আনা যাবেনা । সকলা ১০ টার পর সবগুলো প্রবেশ পথ বন্ধ করে দেয়া হবে এবং কাউকে প্রবেশ করতে দেয়া হবেনা ।
[b]ঢাকা, ২৬ মার্চ, একে// (টাইমনিউজবিডি.কম) // এমআর // কেবি[/b]
শ্রেণীহীন
অসুস্থ হয়ে পড়েছেন শতাধিক মানুষ
‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ অনুষ্ঠান ঘিরে জাতীয় প্যারেড গ্রাউন্ড লোকারণ্য হয়ে উঠছে। বুধবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ভোরেই মানুষ প্যারেড গ্রাউন্ডে যেতে শুরু করে। অনুষ্ঠানে অংশগ্রহন করতে আসা মানুষের মধ্যে শতাধিক মানুষের অসুস্থতার থবর পাওয়া গেছে। অসুস্থদের মধ্যে নারীদের সংখ্যা বেশি বলে জানা গেছে।





