শুক্রবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্যদিয়ে বিশ্ব-ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।
শুক্রবার ফযরের পর দেশী-বিদেশী মুসুল্লি আর আলেম ওলামাদের উপস্থিতিতে শুরু হয়েছে তাবলীগ জামায়াত আয়োজিত ৪৯ তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ফযর নামাজের পর বাংলাদেশের মাওলানা জমির উদ্দিন আম বয়ানের মাধ্যমে আনুষ্টানিকতা শুরু করেন।
প্রথম পর্ব শেষ হওয়ার চারদিন পর পুনরায় শুরু হওয়া ইজতেমার মাঠকে ভাগ করা হয়েছে ৩৮টি খিত্তায়।
দেশের ৩২টি জেলার তাবলীগের মুসল্লি ছাড়াও ঢাকা জেলার আংশিক মুসল্লি শরিক হয়েছেন এবারের ইজতেমার দ্বিতীয় পর্বে। তাবলীগ জামায়াতের শীর্ষস্থানীয় আলেম ওলামাগণ ঈমান,আমল ও আখলাক আর তাবলীগের ৬ উসূল বা মূলনীতির নিয়ে গুরুত্বপূর্ণ বয়ান শুরু করবেন এখানে।
রোববার বেলা ১১টা পর অনুষ্ঠিত হবে দ্বিতীয় পর্বের আখেরী মোনাজাত। তিনদিন ধরে দীনের শিক্ষা নিয়ে আখেরী মোনাজাতের পর হাজার হাজার কর্মী ছড়িয়ে পড়বেন ইসলামের দাওয়াতের কাজে।
বৃহস্পতিবার দিবাগত রাতে ইজতেমা ময়দানে ১৩ নম্বর খিত্তায় কুমিল্লা আর ২২ নম্বর খিত্তায় নোয়াখালির দু’জন মুসল্লি মারা গেছেন। বার্ধক্যজনিত কারণে তারা মারা যান।
[b]ঢাকা, ৩১ জানুয়ারি( টাইমনিউজবিডি)// জেআই[/b]