ইসলামাবাদ : ভারতীয় সেনারা আবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে পাকিস্তান।এবার আযাদ কাশ্মিরের তাতাপানি সেক্টরে গুলি চালিয়েছে ভারতীয় সেনারা আর তাতে আহত হয়েছেন ৫৫ বছর বয়সী পাকিস্তানি এক বেসামরিক নাগরিক। স্থানীয় অধিবাসী ও প্রশাসন এ অভিযোগ করেছে।
শনিবার বিকেলে ভারতীয় সেনারা রাদখাতার গ্রামে কোনো পূর্ব সতর্কতা ছাড়াই গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হন মাহমুদ খান নামে এক বৃদ্ধ।
ভারতীয় সেনাদের গোলাগুলির জবাবে পাকিস্তানের সেনারাও পাল্টা গুলি চালিয়েছে। এরপরই ভারতীয় সেনারা গোলাগুলি বন্ধ করে।আযাদ কাশ্মিরের মুখ্যমন্ত্রী চৌধুরী আব্দুল মাজিদ ও বিরোধীদলীয় নেতা ভারতীয় সেনাদের গোলাগুলির বিরুদ্ধে নিন্দা প্রকাশ করেছেন।