প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অর্থ-পাচারকারীদের বিরুদ্ধে সরকারের শক্ত ভূমিকা রয়েছে। সে কারণেই বাংলাদেশ আন্তর্জাতিকভাবে ঝুঁকিমুক্ত দেশ হিসেবে বিবেচিত হচ্ছে।
বুধবার সকালে নিজ কার্যালয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে একথা বলেন প্রধানমন্ত্রী। বিএসইসি’র চেয়ারম্যান ড. খায়রুল হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।
প্রধানমন্ত্রী বলেন, একটি মাস্টার প্ল্যানের মাধ্যমে পুঁজিবাজার স্থিতিশীল, আধুনিক, টেকসই ও যুগোপযোগী করবে সরকার। এসময় যুগোগযোগী আইন ও নীতিমালা প্রণয়নের পাশাপাশি কমিশনের জন্য আলাদা ভবন নির্মাণে সরকারের উদ্যোগের কথাও জানান তিনি।
ব্যবসা করতে নয়, ব্যবসায়ীদের সহযোগিতা করতেই কাজ করছে সরকার। এতে বাংলাদেশ আন্তর্জাতিক লেনদেনে পর্যবেক্ষণমুক্ত থাকছে বলে প্রতিনিধিদলটির কাছে তুলে ধরেন প্রধানমন্ত্রী।
বৈঠকে বিএসইসি’র পক্ষ থেকে কমিশনের তথা পুঁজিবাজারের বিদ্যমান পরিস্থিতি তুলে ধরেন ড. খায়রুল হোসেন।
[b]ঢাকা,২৬ ফেব্রুয়ারি(টাইমনিউজবিডি.কম) // এএইচ[/b]
শ্রেণীহীন
অর্থ-পাচারকারীদের বিরুদ্ধে সরকারের শক্ত ভূমিকা রয়েছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অর্থ-পাচারকারীদের বিরুদ্ধে সরকারের শক্ত ভূমিকা রয়েছে। সে কারণেই বাংলাদেশ আন্তর্জাতিকভাবে ঝুঁকিমুক্ত দেশ হিসেবে বিবেচিত হচ্ছে। বুধবার সকালে নিজ কার্যালয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের





