হবিগঞ্জের বাহুবল উপজেলার পূর্ব জয়পুর এলাকায় সিএনজি চালিত দু’টি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালকসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার অপর ৪ যাত্রী।
নিহতরা হলেন, বাহুবল উপজেলার তিতারকোণা গ্রামের ফিরোজ আলীর ছেলে জিতু মিয়া (৩৫) ও একই উপজেলার হিমেরগাঁও গ্রামের আকবর আলী (৭০)।
আহতদের মধ্যে বাহুবল উপজেলার চক্রামপুর গ্রামের রহমত আলীর ছেলে মিলন মিয়া (২৫) ও একই উপজেলার হিমেরগাঁও গ্রামের নিহত আকবর আলীর ছেলে কাছন মিয়াকে (৪০) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার দিনগত রাত সোয়া ১২টায় বাহুবল উপজেলার পূর্ব জয়পুর এলাকায় দু’টি অটোরিকশার মধ্যে এ মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাহুবল উপজেলার মিরপুর থেকে সিএনজি চালিত একটি অটোরিকশা ৫ যাত্রী নিয়ে একই উপজেলার হিমেরগাঁও গ্রামের দিকে রওয়ানা হয়। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা অপর একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ বাধে।
এতে দুইটি অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই অটোরিকশা চালক জিতু মিয়া নিহত এবং ৫ যাত্রী আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক অটোরিকশা যাত্রী আকবর আলীকে মৃত ঘোষণা করেন।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অহিদুর রহমান পিপিএম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
[b]হবিগঞ্জ,১৩ ফেব্রুয়ারি(টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
শ্রেণীহীন
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২
হবিগঞ্জের বাহুবল উপজেলার পূর্ব জয়পুর এলাকায় সিএনজি চালিত দু’টি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালকসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার অপর ৪ যাত্রী। নিহতরা হলেন, বাহুবল উপজেলার তিতারকোণা গ্রামের ফিরোজ





