বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন বৃটেনের রাণী এলিজাবেথ।
মঙ্গলবার রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি এই  অভিনন্দন জানান।
স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে রাণী এলিজাবেথ বলেন, স্বাধীনতা দিবসের এই দিনটিতে শুভেচ্ছা জানাতে পেরে আমি আনন্দিত। এসময় বাংলাদেশি জনগণের উজ্জ্বল ভবিষ্যত ও সমৃদ্ধি কামনা করেন তিনি।
ঢাকা, ২৫ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই