[b]নোয়াখালী:[/b] হাতিয়ার জলদস্যু বাহিনীর শীর্ষ কমান্ডার আবদুল খালেক ওরফে খালেককা চোরা (৩৫) গণপিটুনিতে নিহত হয়েছেন। এসময় ৫ জন আহত হয়েছে।
আহতরা হলেন- জাহাঙ্গীর,মাসুম,রিয়াজ,সুমন ও তোফায়েল।
রাতে মেঘনা নদীতে মাছ ধরা ট্রলারে ডাকাতি করে পালাবার সময় এলাকাবাসীর পিটুনিতে নিহত হন তিনি।
আহতদের নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়,সোমবার রাতে খালেকের নেতৃত্ব ডাকাত দল মেঘনা নদীতে মাছ ধরা ৫টি ট্রলার ডাকাতি করে নগদ টাকা ও মালামালসহ পাতারচর আস্তানায় এলে এলাকাবাসী টের পায়। এরপর তারা ডাকাতদের ঘেরাও করে পিটুনি দেয়। এতে খালেকসহ ৬জন গুরুতর আহত হয়।
আহতদের নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর খালেক মারা যায়। বাকিরা চিকিৎসাধীন।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সৈয়দ ফজলে রাব্বী জানান, ডাকাতদল ডাকাতি করে যাওয়ার সময় জনতা পিটুনি দিলে খালেক মারা যায়।
তার বিরুদ্ধে নৌ ও ট্রলার ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
শ্রেণীহীন
হাতিয়ায় গণপিটুনিতে ডাকাতনেতা নিহত
হাতিয়ার জলদস্যু বাহিনীর শীর্ষ কমান্ডার আবদুল খালেক ওরফে খালেককা চোরা (৩৫) গণপিটুনিতে নিহত হয়েছেন। এসময় ৫ জন আহত হয়েছে।





