[b]পাবনা:[/b] জেলার সুজানগরে পাবনা-ঢাকা মহাসড়কের দুলাই (বদনপুর গোরস্থান ও আলাদীপুর ব্রিজ সংলগ্ন এলাকা) নামক এলাকায় মঙ্গলবার রাত ১০ টার দিকে দুস্কৃতিকারীরা যাত্রীবাহী প্রাইভেট কার ও সিএনজিকে লক্ষ করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে পাইভেট কারে থাকা মহিলা ও শিশুসহ ৫ জন আহত হয়।
সুজানগর থানার এস আই মাসুদুর রহমান জানান, ৪৮ ঘন্টা হরতালের সাথে আরো ১২ ঘন্টা বাড়িয়ে বুধবার ৬ টা পর্যন্ত ঘোষণা আসার পর রাতে হরতাল সমর্থকরা গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে আতংক ছড়িয়ে পড়ায় ঐ সড়কে সকল প্রকার যান চরাচল বন্ধ হয়ে যায়।
শ্রেণীহীন
সুজানগরে পেট্রোল বোমায় আহত ৫
জেলার সুজানগরে পাবনা-ঢাকা মহাসড়কের দুলাই (বদনপুর গোরস্থান ও আলাদীপুর ব্রিজ সংলগ্ন এলাকা) নামক এলাকায় মঙ্গলবার রাত ১০ টার দিকে দুস্কৃতিকারীরা যাত্রীবাহী প্রাইভেট কার ও সিএনজিকে লক্ষ করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে পাইভেট কারে থাকা মহিলা ও শিশুসহ ৫ জন আহত হয়।





