লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে জাহেদুল ইসলাম নামে বাংলাদেশি এক গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা। মঙ্গলবার সকাল ৬টার দিকে পাটগ্রামের শ্রীরামপুর ইউনিয়নের কিসামত মিজমা সীমান্তের মেইন পিলার ৫৫৫ নম্বর এলাকা থেকে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ।
আটক গরু ব্যবসায়ী জাহেদুল ইসলাম পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের সাত্তার বাড়ি গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।
বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সফিউল ইসলাম শফি জানান, জাহেদুল ইসলাম গরু নিয়ে ভারত থেকে ফেরার পথে ১০৪ ব্যাটালিয়নের রতনপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায় ।
এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে পত্র দেয়া হয়েছে বলে জানান তিনি।
[b]লালমনিরহাট, ২৫ মার্চ (টাইমনিউজিবিডিডটকম) // ইএইচ
[/b]
পাটগ্রাম সীমান্তে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে জাহেদুল ইসলাম নামে বাংলাদেশি এক গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা। মঙ্গলবার সকাল ৬টার দিকে পাটগ্রামের শ্রীরামপুর ইউনিয়নের কিসামত মিজমা সীমান্তের মেইন পিলার ৫৫৫ নম্বর এলাকা থেকে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ।
চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার মেদিনীপুর গ্রামের একটি বাঁশবাগান থেকে এসব মদ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
অরুণাচল সীমান্তে নতুন করে উত্তেজনা, মুখোমুখি চীন-ভারতীয় সেনারা
ভারতের অরুণাচল প্রদেশ সীমান্তের একাধিক স্থানে চীনা সেনাদের সঙ্গে ভারতীয় সেনাদের মুখোমুখি অবস্থান ও উত্তেজনা অব্যাহত রয়েছে। গত জুলাই থেকে এ পরিস্থিতি চলছে বলে জানিয়েছেন ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) মহাপরিচালক শত্রুজিৎ সিং কাপুর। সীমান্তে চলমান উত্তেজনা নিয়ে এটিই ভারতের পক্ষ থেকে প্রথম আনুষ্ঠানিক স্বীকারোক্তি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
হঠাৎ ইরান সীমান্তে ইসরাইলের ডজনখানেক যুদ্ধবিমান, নেপথ্যে কী?
মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই ইরানের সীমান্ত পর্যন্ত উড়ে গিয়ে ফিরে এসেছে ইসরাইলি বিমানবাহিনীর ডজনখানেক যুদ্ধবিমান। গত সোমবারের এ অভিযানে যুদ্ধবিমানের পাশাপাশি আকাশে জ্বালানি সরবরাহকারী বিমানও অংশ নেয়।
ফ্রান্স জ্বলছে, দেরি হওয়ার আগেই সীমান্ত বন্ধ করুন: ট্রাম্প
ফ্রান্সে চলমান বিক্ষোভ ও সহিংসতার জন্য অভিবাসনকে দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, অভিবাসনের কারণে ফ্রান্স ‘বিধ্বস্ত’ হয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই সীমান্ত বন্ধ করার আহ্বানও জানিয়েছেন তিনি।
‘সীমান্তে কোনো আগ্রাসন সহ্য করবে না পাকিস্তান’
পাকিস্তান তার সীমান্তে কোনো ধরনের আগ্রাসন সহ্য করবে না বলে জানিয়েছেন দেশটির ন্যাশনাল স্ট্র্যাটেজিক কমান্ডের কমান্ডার (সিএনএসসি) জেনারেল সৈয়দ আমির রাজা।
















