দেশ মাতৃকাকে ভালবেসে যারা জীবনকে বিলিয়ে দিয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে আজকের এই অনুষ্ঠানের আয়োজন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, লাখো কন্ঠে সংগীত গাওয়ার মাধ্যমে আমাদের জাতীয়তাবোধ দেশপ্রেমকে আরো শাণিত করেছে।
বুধবার সকাল ১১টায় স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে ‘জাতীয় সংগীত গাইব, বিশ্ব রেকর্ড গড়ব’ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।
এর আগে সকাল সাড়ে ১০টায় তিনি প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হয়ে নির্ধারিত আসন গ্রহণ করেন।
উল্লেখ্য, জাতীয় সংগীত গাইব, বিশ্ব রেকর্ড গড়ব স্লোগানে সর্বাধিক লোকের সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে আরেকটি কৃতিত্বের মালিক হল বাংলাদেশ।
[b]ঢাকা, ২৬ মার্চ (টাইমনিউজবিডি.কম) এমএইচ//এএইচ
[/b]
শ্রেণীহীন
জাতীয়তাবোধ দেশপ্রেমকে উদ্ধুদ্ধ করার জন্যই এই আয়োজন: প্রধানমন্ত্রী
দেশ মাতৃকাকে ভালবেসে যারা জীবনকে বিলিয়ে দিয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে আজকের এই অনুষ্ঠানের আয়োজন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, লাখো কন্ঠে সংগীত গাওয়ার মাধ্যমে আমাদের জাতীয়তাবোধ দেশপ্রেমকে





