জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও শ্রমিক লীগ নেতা আব্দুল গাফ্ফারকে হত্যার প্রতিবাদে ঝিনাইদহে মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহার করে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিক ঐক্য পরিষদ।
এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সন্দেহে ২ জনকে আটক করেছে পুলিশ। তারা হলেন- ওলিয়ার হোসেন ও বাদশা হোসেন।
ঝিনাইদহ থানার উপ-পরিদর্শক শাহরিয়ার হাসান জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে তাদের জেলার আরাপপুর এলাকা থেকে আটক করা হয়েছে।
জেলা শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি হবিবুর রহমান হবু জানান, ব্যবসায়ীদের কথা চিন্তা করে হরতাল প্রত্যাহার করে পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।এর আগে দুপুরে শ্রমিক নেতা আব্দুল গাফ্ফারের জানাজা অনুষ্ঠিত হয়। এসময় অর্ধদিবস হরতাল বাড়িয়ে দিনব্যাপী পালন করার ঘোষণা দেন হবিবুর রহমান হবু।
সোমবার ভোরে ঝিনাইদহ জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল গাফ্ফার বিশ্বাসকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
[b]ঢাকা, ৬ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]