নারায়ণগঞ্জের বন্দর উপজেলার দক্ষিণ মুছাপুরের মিনারবাড়ি এলাকার নিখোঁজ কাপড় ব্যবসায়ী আমানউল্লাহকে অবশেষে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাকে বন্দর উপজেলার মদনপুর এলাকা থেকে উদ্ধার করে পুলিশ।
তবে নিখোঁজ ব্যবসায়ী আমানউল্লাহ স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়েছিলেন বলে পুলিশকে জানিয়েছেন তিনি। সে অপহরণ বা নিখোঁজ হয়নি।
আতঙ্কের নগরীতে পরিণত নারায়ণগঞ্জে এ ধরনের ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন।
মঙ্গলবার রাত পৌনে ১১টায় নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফ্রিংয়ে পুলিশ সুপার জানান, আমানউল্লাহ গাজীপুরের তারা মিয়ার কাছে টাকা নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে গাজীপুর না গিয়ে মাগুরা তাজিমুল নামের এক বন্ধুর বাড়িতে চলে যায়।
মঙ্গলবার দুপুরে সে ঈগল পরিবহনের বাসে করে ফিরে আসলে রাতে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। তবে নিখোঁজের পরিবার ও নিখোঁজ হওয়া ব্যক্তির বক্তব্যের মধ্যে যথেষ্ট গড়মিল থাকায় বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ সুপার আরো বলেন, বর্তমানে এ ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি করে আমাদের কষ্ট দেওয়া হচ্ছে। এতে করে আমাদের প্রাইম জব ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এসময় অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, মোঃ জাকারিয়া, বন্দর থানার ওসি আকতার মোর্শেদ।
ঢাকা, ৭ মে(টাইমনিউজবিডি.কম)//জেইউ
নারায়ণগঞ্জে নিখোঁজ ব্যবসায়ীর সন্ধান মিলেছে
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার দক্ষিণ মুছাপুরের মিনারবাড়ি এলাকার নিখোঁজ কাপড় ব্যবসায়ী আমানউল্লাহকে অবশেষে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাকে বন্দর উপজেলার মদনপুর এলাকা থেকে উদ্ধার করে পুলিশ।
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৫
নারায়ণগঞ্জের মদনপুরে একটি ফ্ল্যাট বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের ৪ জনসহ ৫ জন দগ্ধ হয়েছেন।
মোহাম্মদপুরে ছিনতাই করে নারায়ণগঞ্জে ফিরে যেতেন চক্রের সদস্যরা
রাজধানীর মোহাম্মদপুরে দুই নারীকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনায় মূলহোতাসহ দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তে উঠে এসেছে, চক্রের সদস্যরা নারায়ণগঞ্জ থেকে ঢাকায় এসে ছিনতাই করে আবার নিজ এলাকায় ফিরে যেত।
নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভেকু দিয়ে অবৈধ মাটি কাটাকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে ওসমান গনি (৪০) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ১২
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জেরা মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৩ মে) দুপুরে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় অন্তত ১২ জন কর্মকর্তা ও কর্মচারী দগ্ধ হয়েছেন।
নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৪
নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় এক বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে পরিবারের ৪ জন দগ্ধ হয়েছেন।















