চুয়াডাঙ্গায় মাইক্রোবাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আ.লীগ নেতা মহিউদ্দীন (৬২) নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন একই পরিবারের জবেদা বেগম (৪৮), নুর হোসেন (৩০), পারুলা বেগম (২৭), দাউদ হোসেন (৪০) ও জনি (২৭)। তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে জীবননগর মহাসড়কে দর্শনা হঠাৎপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
মহিউদ্দীন জীবননগর উপজেলার হরিয়াননগর গ্রামের মরহুম আব্দুল লতিফ মন্ডলের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে হরিয়াননগর গ্রামের আ.লীগ ওয়ার্ড সভাপতি মহিউদ্দীন তার নিজ এলাকায় কর্মীদের নিয়ে উপজেলা নির্বাচনী সভা করার সময় অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে মাইক্রোবাসে করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে দামুড়হুদা দর্শনা হঠাৎপাড়া নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বালি বোঝাই একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মহিউদ্দীন, তার স্ত্রী জবেদা বেগম, ছেলে নুর হোসেন, মেয়ে পারুলা বেগম, জামাতা দাউদ হোসেন ও জহির উদ্দীনের ছেলে জনি গুরুতর আহত হন। তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
[b]চুয়াডাঙ্গা,১২মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ[/b]