কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালারহাট সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি গরু ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। জানা যায়, আহত ব্যবসায়ীর নাম শামসুল হক(৩২)।
শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ শামসুল হককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শামসুল হক ফুলবাড়ী উপজেলার ছিট করলা গ্রামের কেছমত আলীর ছেলে।
এলাকাবাসী জানান, শুক্রবার ভোরে শামসুল হক বালারহাট সীমান্তের ৯৩১ নং আন্তর্জাতিক পিলারের কাছে নো-ম্যানস্ ল্যান্ড থেকে গরু আনতে যান। এসময় ভারতের বসকোটাল ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে শামসুল হক গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন শামসুল হককে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
বালারহাট বিজিবি ক্যাম্পের হাবিলদার আরশাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফ’কে চিঠি দেওয়া হয়েছে। তবে, শুক্রবার দুপুর আড়াইটা পর্যন্ত কোনো সাড়া দেয়নি বিএসএফ।
[b]ঢাকা, ১৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
শ্রেণীহীন
বালারহাট সীমান্তে বিএসএফ’র গুলিতে ব্যবসায়ী গুরুতর আহত
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালারহাট সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি গরু ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। জানা যায়, আহত ব্যবসায়ীর নাম শামসুল হক(৩২)। শুক্রবার ভোরে এ ঘটনা





