পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া বাজার এলাকায় রিপন (২০) নামের ১ দোকান কর্মচারীকে নৃশংসভাবে খুন করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকাল সাড়ে ১১ টায় পুলিশ নিহত ওই দোকান কর্মচারীর মৃতদেহ উদ্ধার করে পঞ্চগড় মর্গে প্রেরণ করেছে।
এলাকাবাসী জানান, নিহত রিপন সাকোয়া বাজারে একটি ফ্ল্যেক্সি লোডের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতো এবং দোকানের মালিক আব্দুল জব্বারের বাড়ীতেই থাকতো। মালিক আব্দুল জব্বার পরিবার নিয়ে ঢাকায় থাকেন।
বৃহস্পতিবার রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে ঘুমাতে গেলে রাতেই ধারালো অস্ত্র দিয়ে তার ঘাড়,গলা ও পেটসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। সকালে এলাকার লোকজন ঘরের দরজা ভাঙ্গা এবং রিপনের মৃতদেহ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
পরে বোদা থানার পুলিশ ঘটনাস্থল থেকে রিপনের মৃতদেহ উদ্ধার করে। তবে কে বা কারা কেন খুন করেছে এ বিষয়ে নিশ্চিত হতে পারে নি পুলিশ। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ পার্শ্ববর্তী চন্দনবাড়ী ইউনিয়নের সফির উদ্দিনের ছেলে জাহিরুল ইসলাম এবং পাঁচপীর ইউনিয়নের সফিকুলের ছেলে আলামিন নামের দুই যুবককে আটক করেছে।
বোদা থানার অফিসার ইন চার্জ (ওসি) মো.মজনুর রহমান জানান,লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পঞ্চগড় মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড,ইতোমধ্যে জড়িত সন্দেহে ২ জনকে আটক করা হয়েছে।
[b]ঢাকা, ২১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শ্রেণীহীন
পঞ্চগড়ে দোকান কর্মচারী খুন:আটক ২
পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া বাজার এলাকায় রিপন (২০) নামের ১ দোকান কর্মচারীকে নৃশংসভাবে খুন করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকাল সাড়ে ১১ টায় পুলিশ নিহত ওই দোকান কর্মচারীর মৃতদেহ উদ্ধার করে পঞ্চগড় মর্গে প্রেরণ করেছে।





