জেলার রাজস্থলী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মং কিউ মারমাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার রাত ৮টায় বাঙ্গারহালিয়া গাগরা এলাকায় নিজ বাড়ির সামনে দুর্বৃত্তরা তাকে উপর্যুপরি গুলি করলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মুসা মাতব্বর। অবিলম্বে খুনীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
ঢাকা, ২ ফেব্রুয়ারি, (টাইমনিউজবিডি.কম) // এসআর





