গাজীপুরে লাগেজবন্দী গৃহবধূর ৬ টুকরো লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে মহানগরীর বড়বাড়ী এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
এসময় এই হত্যাকান্ডের সঙ্গে জড়িত সন্দেহে ওই গৃহবধূর স্বামীকে(রিয়াজুল) গ্রেফতার করা হয়েছে। রিয়াজুল রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বয়রাত গ্রামের বাসিন্দা।
জানা যায়,গত ১১ জানুয়ারি রাতে পারিবারিক কলহের জের ধরে ঝগড়ার একপর্যায়ে রিয়াজুল তার প্রথম স্ত্রী চায়নাকে মহানগরীর বড়বাড়ী এলাকার ভাড়া বাসায় শ্বাসরোধে হত্যা করে। পরে লাশ গুম করার উদ্দেশ্যে নৃশংসভাবে মরদেহটি দা বটি দিয়ে কেটে ৬ টুকরা করে একটি লাগেজবন্দি করে।
সোমবার বিকালে আগের ভাড়া বাসা স্থানান্তর করে সে মহানগরীর রওশন সড়ক এলাকায় নতুন করে বাসা ভাড়া নিয়ে সেখানে লাশ ভর্তি লাগেজসহ মালামাল নিয়ে ওঠে। পরে লাশ থেকে দুর্গন্ধ বেরুলে এলাকার লোকজন স্থানীয় কাউন্সিলর ও থানায় খবর দেয়।
পরে মঙ্গলবার ভোরে লাশভর্তি লাগেজটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রিয়াজুল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয় স্ত্রী রোজিনাকেও আটক করেছে পুলিশ।
এদিকে হত্যার কাজে ব্যবহৃত দা ও বটি জব্দ করেছে পুলিশ। লাশটির ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শ্রেণীহীন
গাজীপুরে গৃহবধূর ৬ টুকরা লাশ উদ্ধার
গাজীপুরে লাগেজবন্দী গৃহবধূর ৬ টুকরো লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে মহানগরীর বড়বাড়ী এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। এসময় এই হত্যাকান্ডের সঙ্গে জড়িত সন্দেহে ওই গৃহবধূর স্বামীকে(রিয়াজুল) গ্রেফতার করা হয়েছে





