চট্টগ্রামে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। এ অভিযানে জামায়াত-শিবিরের ৩০ নেতাকর্মীকে আটক করা হয়।
বৃহষ্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত সাতকানিয়া উপজেলায় এ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় বলে জানা যায়।
অভিযানে নেতৃত্ব দেন সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার এ কে এম এমরান ভূঁঞা এবং সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদ হোসেন।
এ কে এম এমরান ভূঁঞা জানান, সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩০ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা সকলেই জামায়াত-শিবিরের নেতাকর্মী। তাদের বিরুদ্ধে বিভিন্ন নাশকতা মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
[b]ঢাকা, ৬ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
শ্রেণীহীন
সাতকানিয়ায় অভিযানে জামায়াত-শিবিরের ৩০ নেতাকর্মী আটক
চট্টগ্রামে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। এ অভিযানে জামায়াত-শিবিরের ৩০ নেতাকর্মীকে আটক করা হয়। বৃহষ্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত সাতকানিয়া উপজেলায় এ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় বলে জানা যায়। অভিযানে নেতৃত্ব দেন সাতকানিয়া





