মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নারীদের নিয়ে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রম বাস্তবায়নের আওতায় বিভিন্ন ক্যাটাগরিতে বরিশাল বিভাগীয় পর্যায়ে ৫ জন শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান করা হবে। আগামী ৪ ফেব্রুয়ারি সকাল ৯টায় বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজে এ সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
[b]
ঢাকা, 2 ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) //ইএইচ
[/b]
বরিশালে ৫ জয়িতাকে সম্মাননা দেবে ৪ ফেব্রুয়ারি
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নারীদের নিয়ে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রম বাস্তবায়নের আওতায় বিভিন্ন ক্যাটাগরিতে বরিশাল বিভাগীয় পর্যায়ে ৫ জন শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান করা হবে। আগামী ৪ ফেব্রুয়ারি সকাল ৯টায় বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজে এ সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
নিষেধাজ্ঞা শেষে জমজমাট বরিশালের ইলিশ মোকাম
টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্য ফিরেছে বরিশাল নগরীর পোর্টরোড ইলিশের মোকামে। পাশাপাশি রুপালি ইলিশের আশায় হাজার হাজার জেলে জাল ও নৌকা নিয়ে পুরোদমে নেমে পড়েছেন মেঘনা, সুগন্ধা, সন্ধ্যা, আড়িয়াল খাঁ, কীর্তনখোলাসহ জেলা ও বিভাগের সব নদ-নদীতে। অনেক দিন মাছ ধরা বন্ধ থাকার পর জেলেদের জালে মিলছে ইলিশের পাশাপাশি পাঙ্গাশসহ বিভিন্ন প্রজাতির মাছ।
ইলিশের নিষেধাজ্ঞার ২২ দিনে বরিশাল বিভাগে ৫৩৬ জনের জেল
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে বরিশাল বিভাগের ছয় জেলায় ২২ দিনে ২ হাজার ৬৭৬টি অভিযান চালিয়েছে প্রশাসন। এ সময়ে ৮০০টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
বরিশালে বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, তিন বন্ধু নিহত
বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের আটিপাড়া এলাকায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। নিহত তিনজনই চলতি বছর একসঙ্গে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন এবং তারা পরস্পরের ঘনিষ্ট বন্ধু ছিলেন।
বরিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
বরিশালের গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এসব ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
অনির্দিষ্টকালের জন্য বরিশাল থেকে সব ধরনের যান চলাচল বন্ধ
বাস শ্রমিকদের মারধর এবং মহাসড়কে মাহিন্দ্রা চলাচল বন্ধের দাবিতে বরিশালে ফের বাস ধর্মঘট ও সড়ক অবরোধ করেছেন নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের শ্রমিকরা। এতে ঢাকা-বরিশাল মহাসড়কসহ অভ্যন্তরীণ রুটে দূরপাল্লা ও অভ্যন্তরীণ বাসসহ সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
















