দেশের নয় বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার-২০১৪ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পুরস্কার প্রদান করেন।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞার সঞ্চালনায় বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠের মধ্যে দিয়ে পদক প্রদান অনুষ্ঠান শুরু হয়।
যারা স্বাধীনতা পুরস্কার পেলেন-বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের রেকর্ড ও সংরক্ষণকারী সাবেক গণপরিষদ সদস্য মোহাম্মদ আবুল খায়ের (মরণোত্তর)।
পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে বন্দী অবস্থায় শাহাদাত বরণকারী শহীদ মুন্সী কবির উদ্দিন আহমেদ (মরণোত্তর)।
মুক্তিযুদ্ধে সক্রিয় সহায়তা প্রদানকালে শাহাদাৎ বরণকারী শহীদ কাজী আজিজুল ইসলাম (মরণোত্তর)।
মুক্তিযুদ্ধের ৮ নম্বর সেক্টরের অধিনায়ক হিসেবে দায়িত্বপালনকারী লে. কর্নেল (অব.) মো. আবু ওসমান চৌধুরী।
মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী কিশোরগঞ্জের তদানীন্তন মহকুমা প্রশাসক ড. খসরুজ্জামান চৌধুরী (মরণোত্তর)।
মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর পদাতিক, নৌ ও বিমান বাহিনীর যুগপৎ হামলায় শাহাদাৎ বরণকারী শহীদ এস বি এম মিজানুর রহমান (মরণোত্তর)।
মুক্তিযুদ্ধের ৫ নম্বর সেক্টরের অধীন জেলা সাব সেক্টরের রেজিমেন্টাল মেডিকেল অফিসার হিসেবে দায়িত্বপালনকারী ডা. মোহাম্মদ হারিছ আলী (মরণোত্তর)।
শিক্ষাক্ষেত্রে অধ্যক্ষ মো. কামরুজ্জামান (মরণোত্তর)। সংস্কৃতিক ক্ষেত্রে শিল্পী কাইয়ুম চৌধুরী।
এছাড়া কৃষি গবেষণায়, প্রশিক্ষণ ও উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটকে স্বাধীনতা পদক প্রদান করা হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদ সদস্য, কূটনৈতিক, তিন বাহিনীর প্রধান, সংসদ সদস্য ও বিশিষ্ট নাগরিকরা।
পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে ১৮ ক্যারেট মানের পঞ্চাশ গ্রাম স্বর্ণের একটি পদক, দুই লাখ টাকা ও একটি সম্মাননা পত্র প্রদান করা হয়।
ঢাকা, ২৫ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই
শ্রেণীহীন
স্বাধীনতা পুরস্কার পেলেন যারা
দেশের নয় বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার-২০১৪ প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পুরস্কার প্রদান করেন।





