[b]চট্টগ্রাম:[/b] সীতাকুণ্ডে একটি নির্বাচনী কেন্দ্রে মানুষের বিষ্ঠা নিক্ষেপের ঘটনা ঘটেছে।
শুক্রবার রাতে উপজেলার দক্ষিণ রহমত নগর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এছাড়া অন্য একটি কেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,শুক্রবার গভীর রাতে মুরাদপুর ইউনিয়নের দক্ষিণ রহমত নগর ওয়ার্ডের রহমত নগর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কে বা কারা পার্শ্ববর্তী একটি বাথরুমের টাঙ্কি থেকে বেশ কয়েক বালতি মানুষের বিষ্ঠা এনে বিদ্যালয়ের প্রতি দরাজায় ঢেলে দেয়। শনিবার সকালে স্থানীয়রা তা দেখতে পেয়ে ইউপি মেম্বারকে খবর দেন।
এ ব্যাপারে রহমত নগর ওয়ার্ডের মেম্বার মোঃ আবুল কালাম আজাদ কেন্দ্রের মধ্যে মানুষের বিষ্ঠা নিক্ষেপের ঘটনা স্বীকার করে বলেন,স্থানীয় জনসাধারণের সহেযোগীতায় এগুলো ধুয়ে মুছে পরিস্কার করা হয়েছে। এতে ভোটদানে মানুষের আর কোন সমস্য হবে না।





