রাজধানীর পল্লবী এলাকায় নাঈম আহমেদ (১৮) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রোববার দিবাগত রাতে সে এ ঘটনা ঘটায়।
পল্লবী থানার এসআই আবুল হোসেন জানান,পল্লবী থানাধীন সাত্তার মোল্লা রোডের ১১/৫ নম্বর বাড়িতে নাঈম তার পরিবারের সাথে থাকতো। রোববার গভীর রাতে তার রুমের আড়ার সাথে গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করে।
তিনি জানান,নাঈম পল্লবীর একটি গার্মেন্টসে চাকুরি করতো। তার বাবার নাম ইউনুস খান। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি।
লাশ উদ্ধার করে সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পল্লবী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
[b]ঢাকা, ৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]