লক্ষ্মীপুর সদর উপজেলার মিয়ার বেড়ি এলাকায় লেগুনা উল্টে ২ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। শুক্রবার রাত ১১টায় এই দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, লক্ষ্মীপুর শহর থেকে রামগতির উদ্দেশ্যে ছেড়ে আসা একটি লেগুনা মিয়ার বেড়ি এলাকায় পৌঁছালে লেগুনাটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত ও ১০ জন আহত হন। গুরুতর আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়া হয়েছে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ২৪ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শ্রেণীহীন
লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
লক্ষ্মীপুর সদর উপজেলার মিয়ার বেড়ি এলাকায় লেগুনা উল্টে ২ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। শুক্রবার রাত ১১টায় এই দুর্ঘটনা ঘটে





