চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তের জমিনপুর এলাকায় অভিযান চালিয়ে ২টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগজিন ও ১০ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে বিজিবি।
শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল এ অভিযান পরিচালনা করেন।
চাঁপাইনবাবগঞ্জ ৯ বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শেখ মোহাম্মদ মিজানুর রহমান জানান, দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কিরণগঞ্জ সীমান্তের বিওপি’র নায়েব সুবেদার কামাল হোসেনের নেতৃত্বে বিজিবির একটি টহলদল আন্তর্জাতিক সীমানা পিলার ১৭৯ এর সাব পিলার ৪-এর  বাংলাদেশের ১’শ গজ অভ্যন্তরে জমিনপুর এলাকায় অভিযান চালায়। এসময় ২টি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগজিন ও ১০ রাউন্ড কার্তুজ উদ্ধার করে বিওপি’র জওয়ানরা।
[b]ঢাকা, ২২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]