৯ মে থেকে খুলনায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
খুলনা প্রেস ক্লাবে বুধবার দুপুরে খুলনা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক সাবেক সংসদ সদস্য আব্দুল গাফফার বিশ্বাস এক লিখিত বক্তব্যে এ কর্মসূচি ঘোষণা করেন।
দৌলতপুর-খুলনা বেবিট্যাক্সী চালক ইউনিয়নের এক শ্রমিক নেতার ইন্ধনে ৮০টি ট্রাকসহ বেশকিছু বাস ভাঙচুর করার প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বলে জানান তিনি।
লিখিত বক্তব্য তিনি বলেন, ‘৬/৭ দিন ধরে শহরে বেবিট্যাক্সী চলাচল করছে না। কোন যানবাহন দৌলতপুর গেলে সন্ত্রাসীরা সেই যানবাহন ভাঙচুর করছে। এমনকি সাধারণ যাত্রীদের পথের মধ্যে নামিয়ে দেওয়া হচ্ছে। এ সব কারণে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট পালিত হবে।’
সময় উপস্থিত ছিলেন, শ্রমিক নেতা আব্দুর রহিম বক্স দুদু, শেখ ওয়াহিদুল ইসলাম ও মোল্লা মুজিবর রহমান মীর মোকছেদ আলী প্রমুখ।
[b]ঢাকা, ৭ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
৯ মে থেকে খুলনায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
৯ মে থেকে খুলনায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। খুলনা প্রেস ক্লাবে বুধবার দুপুরে খুলনা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক সাবেক সংসদ সদস্য আব্দুল গাফফার





