[size=2][font=Vrinda][b]ঢাকা:[/b] [/font][/size]আজ বৃহস্পতিবার স্পিকার শিরিন শারমিনের সঙ্গে দেখা করতে গেছেন বিএনপির সংসদীয় দলের একটি প্রতিনিধি দল।
প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন সংসদের বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।
এর আগে সকালে প্রতিনিধি দলের সদস্যরা নিজেদের মধ্যে বৈঠক করেছেন। পরে তারা স্পিকারের সঙ্গে দেখা করতে গেছেন।
তবে সাক্ষাতের বিষয় জানাতে অস্বিকার করেছেন প্রতিনিধি দলের সদস্যরা। এ বিষয়ে জানতে চাইলে জয়নুল আবদিন ফারুক বলেন, সময় হলে সংবাদ মাধ্যমকে জানানো হবে।