নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে কালীপূজার আসরে মদ্যপ অবস্থায় নৃত্য করার ঘটনায় বাধা দেয়ায় স্থানীয় আওয়ামী লীগ নেতাদের ছেলেরা পূজামণ্ডপে হামলা ও প্রতিমা ভাঙচুর করেছে।
সোমবার রাতে এ প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটে।
ঘটনাটি ঘটেছে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট মনিপাড়া কালী পূজামণ্ডপে।এ সময় তারা পূজা কমিটির দুইজনকে পিটিয়ে আহত করেছে।
এ ঘটনায় পুলিশ চার জনকে গ্রেফতার করেছে। তারা হলেন, গোলাকান্দাইল ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রকমান মেম্বারের ছেলে আপেল মিয়া, শ্রমিক লীগের ৭নং ওয়ার্ডের নেতা হাবিবুর রহমান হাবিবের ছেলে পনির মিয়া, আসকর আলী মৃধার ছেলে সেরাজউদ্দিন মৃধা ও আউয়াল ভুঁইয়ার ছেলে মোফাজ্জল ভুঁইয়া।
কালীপূজা মন্দির কমিটির সভাপতি কালিপদ দাসের ছেলে বাদল দাস জানান, সোমবার রাত পৌনে নয়টার দিকে কালিপূজা চলাকালীন সময় মদ্যপ অবস্থায় স্থানীয় আওয়ামী লীগ নেতার ছেলেদের নেতৃত্বে আপেল, ফারুক মিয়া, রোমান মিয়া, আল আমিন, শান্ত, পনির, সেরাজউদ্দিন, মোফাজ্জলসহ ১৫ থেকে ২০ জন মণ্ডপে জোরপূর্বক নৃত্য করার চেষ্টা করে।
এ সময় বাধা দিলে সন্ত্রাসীরা বাদল ও নয়ন নামে ২জনকে পিটিয়ে আহত করে। এক পর্যায়ে তারা মন্দিরের ভেতরে প্রবেশ করে চারটি প্রতিমা, মন্দিরের লাইট, আসবাবপত্র ভাঙচুর করে এবং পূজার জন্য রাখা প্রসাদ ফেলে দেয়। এতে স্থানীয় সংখ্যালঘুদের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মীর ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।
শ্রেণীহীন
প্রতিমা ভাঙচুরের অভিযোগে আ.লীগ নেতার ছেলে গ্রেফতার
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে কালীপূজার আসরে মদ্যপ অবস্থায় নৃত্য করার ঘটনায় বাধা দেয়ায় স্থানীয় আওয়ামী লীগ নেতাদের ছেলেরা পূজামণ্ডপে হামলা ও প্রতিমা ভাঙচুর করেছে।





