চট্টগ্রামের দামপাড়ায় একটি ভবনের মালিকানা নিয়ে ২ পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় ইকবাল ও বেলাল নামে ২ জনকে আটক করেছে পুলিশ।
আহতরা হলেন-আরিফুর রহমান (৩০),তাহমিনা রহমান (২৩),পলি আক্তার (২২), লিজা (১৯) ও রণি (১৮)। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চকবাজার ডিউটি অফিসার কাইসার হামিদ জানান,শুক্রবার জুমার নামাজের আগে দামপাড়া ১ নম্বর গলিতে রাশেদ-মঞ্জুর বিল্ডিং'র মালিকানা নিয়ে ঝগড়ার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে ৫জন আহত হন।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে ২জনকে আটক করে। এ ভবন নিয়ে আদালতে মামলা চলছে।
[b]ঢাকা, ২৮ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শ্রেণীহীন
ভবনের মালিকানা নিয়ে চট্টগ্রামে সংঘর্ষ
চট্টগ্রামের দামপাড়ায় একটি ভবনের মালিকানা নিয়ে ২ পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় ইকবাল ও বেলাল নামে ২ জনকে আটক করেছে পুলিশ।