[b]ঢাকা:[/b] হেয়াজতে ইসলামের ১৩ দফা আন্দোলনকালীন পুলিশ হত্যা-মামলায় বিএনপির শীর্ষ চার নেতার জামিন শুনানির জন্য আগামী ৩০ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
বুধবার দুপুরে মহানগর দায়রা জজ আদালতের বিচারক জহুরুল হক এ আদেশ দেন।
চার নেতা হলেন এনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, এমকে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া এবং বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস।
এই চার নেতার পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী অ্যাডভোকেট সানাউল্যাহ মিয়া।
উল্লেখ্য, হেফাজতের ঘটনার পর গত ১৩ মে রাজধানীর মতিঝিল থানায় দায়ের করা পুলিশ হত্যা মামলায় এ জামিন আবেদন করা হয়।
শ্রেণীহীন
বিএনপির শীর্ষ ৪ নেতার জামিন শুনানি ৩০ জানুয়ারি
হেয়াজতে ইসলামের ১৩ দফা আন্দোলনকালীন পুলিশ হত্যা-মামলায় বিএনপির শীর্ষ চার নেতার জামিন শুনানির জন্য আগামী ৩০ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।





