২০১৪ সাল হলো নির্বাচনের বছর। এ বছর বিশ্বের ৪০ টি দেশে জাতীয় নির্বাচন হবে। এই নির্বাচনগুলোতে ভোট দিবে বিশ্বের প্রায় ৪২ ভাগ মানুষ। এর মধ্যে বাংলাদেশ একটি ।এ নির্বাচন এরই মধ্যে শেষ হয়েছে।এ বছর এ পর্যন্ত সবচেয়ে রক্তপাত,বিরোধীদের বর্জন ও একটি নষ্ট নির্বাচন ছিল এটি। সোমবার যুক্তরাজ্যের প্রভাবশালী ম্যাগাজিন ইকোনমিস্টে প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
‘এ বিগ ইয়ার ফর ইলেকশন ওয়ার্ল্ডওয়াইড’ নামে ইকোনমিস্ট একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
সে প্রতিবেদননে বলা হয়েছে, এ বছর বিশ্বের কমপক্ষে ৪০টি দেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।এ বছরই প্রথম বারের মতো নির্বাচন হতে যাচ্ছে কোন কোন দেশে।তার মধ্যে ফিজি অন্যতম।তুরস্কে প্রথমবার সরাসরি নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।২০০৯ সালের পর প্রথমবার ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন হতে যাচ্ছে।অনেকগুলো দেশের নির্বাচনে ব্যাপক প্রতিক্রিয়া হবে।এমন দেশের মধ্যে আছে
ভারত,ইন্দোনেশিয়া,তুরস্ক,ইউরোপীয় ইউনিয়ন,দক্ষিণ আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশগুলো।স্থানীয় নির্বাচন নিয়ে অনেক দেশে উত্তেজনা দেখা দিতে পারে।গত বছর যেসব দেশে এ নিয়ে উত্তেজনা অব্যাহত ছিল তার মধ্যে রয়েছে গ্রিস ও তুরস্ক।কানাডার টরন্টোতে মেয়র নির্বাচনের সিদ্ধান্ত হবে অক্টোবরে। স্কটল্যান্ডের স্বাধীনতা প্রশ্নে গণভোট হবে এ বছরেই। ক্যাটালোনিয়াতেও এমন নির্বাচন হতে পারে। তবে এ বছরের এখন পর্যন্ত সবচেয়ে রক্তপাত ও বর্জনের মধ্যে ৫ই জানুয়ারিতে নষ্ট নির্বাচন হয়েছে বাংলাদেশে।
বাংলাদেশে নষ্ট নির্বাচন: ইকোনমিস্ট
২০১৪ সাল হলো নির্বাচনের বছর। এ বছর বিশ্বের ৪০ টি দেশে জাতীয় নির্বাচন হবে। এই নির্বাচনগুলোতে ভোট দিবে বিশ্বের প্রায় ৪২ ভাগ মানুষ। এর মধ্যে বাংলাদেশ একটি ।এ নির্বাচন এরই মধ্যে শেষ হয়েছে।এ বছর এ পর্যন্ত সবচেয়ে রক্তপাত,বিরোধীদের বর্জন ও একটি নষ্ট নির্বাচন ছিল এটি। সোমবার যুক্তরাজ্যের প্রভাবশালী ম্যাগাজিন ইকোনমিস্টে প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
ইইউ’র ডেনিম বাজারে বাংলাদেশের নতুন সম্ভাবনা
ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) বাংলাদেশের ডেনিম রফতানি গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের আগস্টে ১২ দশমিক ৭১ শতাংশ বেড়ে ১৩৪ দমমিক ০৮ মিলিয়ন ইউরোতে দাঁড়িয়েছে। গত বছরের আগস্টে এ রফতানির পরিমাণ ছিল ১১৮ দশমিক ৯৬ মিলিয়ন ইউরো।
ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত
ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে ইতালি থেকে ১৯ জন, গ্রিস থেকে ১০ জন এবং সাইপ্রাস থেকে ছয় জন বাংলাদেশি দেশে ফিরছেন। ইমিগ্রেশন পুলিশ ও বিমানবন্দর সূত্রে জানা গেছে, শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সোয়া আটটায় একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে (পিভিজি ৯৪৪৫) তারা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বাংলাদেশের সামনে ভারতের চ্যালেঞ্জ
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পোশাক বাজারে বাড়তি প্রতিযোগিতার মুখে পড়তে পারে বাংলাদেশ। ভারত ও ইইউর মধ্যে মুক্তবাণিজ্য চুক্তি কার্যকর হলে ইউরোপে শুল্কসুবিধা নিয়ে পণ্য রপ্তানির সুযোগ পাবে ভারতও। এতে বাংলাদেশের দীর্ঘদিনের বাজার সুবিধা কিছুটা চাপে পড়তে পারে। এরই মধ্যে ইউরোপে পোশাক রপ্তানি বাড়িয়ে দ্বিগুণ করার লক্ষ্য নির্ধারণ করেছে ভারত।
এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই : বাণিজ্যমন্ত্রী
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ তিন বছর পিছিয়ে দেওয়ার বিষয়ে চলতি অক্টোবরের মধ্যেই সিদ্ধান্ত আসতে পারে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানিয়েছেন, বাড়তি সময়কে প্রস্তুতির কাজে লাগাতে সরকার সময়বদ্ধ কর্মপরিকল্পনা তৈরি করেছে। একই সঙ্গে উত্তরণের আগেই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির (এফটিএ) আলোচনা শেষ করার লক্ষ্য রয়েছে।
কোনো দেশকে খুশি করতে নয় দেশের প্রয়োজনেই বিমান কেনা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বাংলাদেশ কোনো নির্দিষ্ট দেশ বা পক্ষকে সন্তুষ্ট করতে নয়, বরং দেশের বাস্তব প্রয়োজন ও বাণিজ্যিক স্বার্থ বিবেচনা করেই উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত গ্রহণ করে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
















